Uncategorized

জলঢাকা সরকারি কলেজে “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের” আহ্বায়ক কমিটি ঘোষণা,

  Admin1234@ ১১ ডিসেম্বর ২০২৫ , ৫:২৭:৫০ 60

Oplus_131072

মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টারঃ

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার জলঢাকা সরকারি কলেজ শাখায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ১০ই ডিসেম্বর ২০২৫ ইং,রোজঃবুধবার।

উক্ত কমিটিতে আবু সায়েমকে আহ্বায়ক ও রায়হান ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে এবং শামীম ইসলামকে সদস্য সচিব ও তরিকুল ইসলামকে যুগ্ম সদস্য সচিব করে
আসাদুজ্জামান রনি এবং আখতারুজ্জামান নাঈমকে সদস্য করে আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি, একে উদার ও সাধারণ সম্পাদক, রাকিব হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক, ময়নুল ইসলাম এর উপস্থিতিতে জলঢাকা সরকারি কলেজের প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কলেজ চত্তরের শহিদ মিনারে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার সময় জেলা সভাপতি, একে উদার বলেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি গণবন্ধু নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে দেশের সর্বস্তরের শিক্ষার্থী এবং জগণের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে। এবং ২৪ এর রাষ্ট্র সংস্কার আন্দোলনে ৬৪ জেলা, কলেজ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্র অধিকার পরিষদ আগামীতেও শিক্ষার্থী সহ সকল নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করবে ইনশাআল্লাহ।

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন বলেন, ছাত্র অধিকার পরিষদ সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো। সুতরাং আগামীতে যাতে কোনো দল বা গোষ্ঠি স্বেরাচারী আচরণ করতে না পারে, সেই লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদ সবসময় সরব ভূমিকা পালন করবে এবং দেশের শিক্ষাঙ্গনে সকল প্রকার অপরাজনীতি ও সন্ত্রাশবাদের কবর দিয়ে সু-শিক্ষার পরিবেশ তৈরীতে কাজ করবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক আবু সায়েম এবং সদস্য সচিব শামীম ইসলাম অঙ্গিকার করেন, জলঢাকা সরকারি কলেজে সকল বহিরাগত, চাঁদাবাজ, সিস্টেমবাজ মুক্ত পরিবেশ সৃষ্টি করে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কলেজ প্রশাসনের পাশে থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করবে ছাত্র অধিকার পরিষদ জলঢাকা সরকারি কলেজ শাখার নেতা কর্মী বৃন্দ।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নুরুন্নবী ইসলাম নুর।

আরও খবর:

Sponsered content