Uncategorized

কাজাইকাটা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  Admin1234@ ১৫ ডিসেম্বর ২০২৫ , ৫:৫২:৪৫ 91

মাহবুবুল আলম ফারুকী, জেলা প্রতিনিধি ( কুড়িগ্রাম):-

কুড়িগ্রামের কাজাইকাটা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর, রোজ রবিবার এই মাহফিলটি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় আমেজে মুখরিত হয়ে ওঠে।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ভারত থেকে সফররত প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাসানুজ্জামান আজিজী (কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)। তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা তুলে ধরে মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। তাঁর হৃদয়স্পর্শী আলোচনা উপস্থিত মুসল্লিদের গভীরভাবে অনুপ্রাণিত করে।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মোঃ মাসউদুর রহমান সিদ্দিকী, পরিচালক, হযরত সুমাইয়া (রা.) মহিলা ক্বওমী মাদ্রাসা, কুড়িগ্রাম। তিনি কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা, তাকওয়া এবং সমাজ সংস্কারে কোরআনের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তাফসির মাহফিলে বক্তারা ইসলামী শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের গুরুত্ব, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে কোরআনের নির্দেশনা এবং দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসার ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
আয়োজকরা জানান, এ ধরনের তাফসির মাহফিল নিয়মিত আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে কোরআনের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য

আরও খবর:

Sponsered content