Admin1234@ ১৬ ডিসেম্বর ২০২৫ , ১১:০৪:৩৭ 74
মোঃরাজু মিয়া সোহাগ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

আজ ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজমুল আলম।
মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জলঢাকা থানার পুলিশের পক্ষ থেকে জলঢাকা কেন্দীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজমুল আলম। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দিবসটির শুভ সূচনা হয় ভোরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। পরবর্তীতে সকাল ৬ টা ৩০ মিনিটে।জলঢাকা থানা পুলিশের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মুজাক্কিন, অফিসার ইনচার্জ নাজমুল আলম,জলঢাকা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক সহ সকল সদস্য বৃন্দ ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য বৃন্দ এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সর্বস্তরের সচেতন নাগরিকরা।
বক্তব্যে অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।















